রক্তকনিকার ক্রন্দনে জ্বলছে আমার দেহ
প্রলয়ের ভয়ে,
বৃষ্টিকনার আঘাতে কচুপাতার মত
পড়েছি নুয়ে ।
বর্ণহীন ভয়ঙ্কর প্রপতির উড়াউড়ি
আমার চারিপাশে
কানে আসে মৃত্যুশিঙ্গার কর্কশ ধ্বনি
বন্ধ আঁখি ক্লান্তি অবসাদে ।
তবু, মুখ তুলে তাকাই বারংবার
দেখি তোমার কপালে সিঁদুরের ছড়াছড়ি
আমি আবার নুয়ে পড়ি
মৃত্যুর এক পা দূরে চিৎকার করি
ভালোবাসি ভালোবাসি ।।