।।। ভুলের কাব্য।।।
+++++++++++
ভুলে ভরা জীবন আমার,
ভুলেই যে হয় শেষ,
ভুল সংশোধন করে নিলে,
হতোই কতটা বেশ।।
ভুলের মোহে পড়ে থেকে,
কষ্ট নিয়ে বুকে,
যন্ত্রনাতে ছটফটিয়ে
শ্বাসটা যায় বুঝি ছুঁটে ।।
ভুল করে যে আমি আবার
পড়ি তোমার প্রেমে,
বিজাত বলে আমায় তুমি
দূর করে দাও দূরে।।
খোদার এ দুনিয়াতে
সব মানুষই এক,
এক হাওয়া আর আদম মাঝেই ,
জন্ম লুকিয়ে থাক ।
ক’দিনের এ দুনিয়াতে,
ক’দিনই বা রবো ,
ভুল শুধরিয়ে নিয়ে চলো,
জীবন করি শুরু।।
+++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা- ০৩/০৩/২০২০।
Comments (9)