।।। আমার আমিত্ব ।।।
.=================
হায়রে মানুষ,
জেনে যাও সত্য আজ,
এ জীবনে কেউ কারও নয়,
একা আসা আর একাই
চলে যাওয়াটাই নিশ্চিত সত্য।
মধ্যকালীন সময়টাতে
শুধুই ছলাকলা আর ভাল থাকার একটু প্রয়াস ,
নিজের কিছু পাথেয় সঞ্চয়, তারপর -
শেষ গন্তব্যের শেষ খেয়ার অপেক্ষা।
আমার বলে তো কিছুই নেই,
আমার আমিত্বকে হারিয়ে ফেলি সবাই,
মহাকালের এ অতল গহ্বরেই ।
একাকী ফেরারী, নিঃশব্দ, নিরালায়,
ঠিকানা আর গন্তব্যহীন সীমাহীন পথ।
হয়তো এটাই
জীবনের পরিসমাপ্তির উপসংহার।
.--------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ০৭/১২/২০১৯।
মন্তব্য (5)