(ক)
নিশুতি পাখিদের সাথে
রাত জাগে সময়,
আমি তো জাগিনা আর
আমি তো ঘুমাই।

(খ)
আমি ততটা নিচে নামি
যতটা নামা যায়
আমি ততটা উপরে উঠি না
যেখানে থামা যায়