আর কোনোদিন হয়তো
ফিরবো না তোমার কাছে,
প্রদীপের শিখা নিভে যাচ্ছে
নীরবে, তুমি তো অনেক
দেরি করে দিলে
আমাকে ভালোবাসতে
কি ভাবছো এখন
ভাবনা গুলো সরিয়ে রাখো
আজ যে আমার
যাওয়ার সময় ঘনিয়ে এসেছে.
কি করবো বল;
সে ও তো আমাকে ভালোবাসে.
সমস্ত যন্ত্রনা কে মুক্তি দিয়ে
নিজের কাছে টেনে নিচ্ছে.
এক শান্তির ঘুম
তাইতো আর ফিরবো না
তোমার কাছে
আর ফিরবো না.......
মন্তব্য (15)