কবির কলমে উঠে আসা কবিতাখানি
শুধু লিখতে চাই তোমার জন্য.
জীবনের সত্যিটা যতই নিষ্ঠুর হোক
ভালোবাসা তাকে করে কোমল.
আমি জানি,আমি উপভোগ করি,
আমি বুঝি,
তাইতো ফিরে আসি বারবার
তোমাই দেখা না দেখার
তোয়াক্কা করিনা,
শুধু জানি ভালোবাসতে,
এক সীমাহীন ভালোবাসা.
যার কোনো নাম নেই,
প্রকৃতি যখন ভালোবাসে
তার সৌন্দর্যকে সে কি
কারোর অনুমতি নেয়?
বৃষ্টি যখন এক মুঠো ভালোবাসা
হয়ে ঝরে পরে পৃথিবীর বুকে
তখনও কি কেউ তাকে বলে দেয়?
আমিও তো হতে চাই
প্রকৃতি,বৃষ্টির ধারা
যে শুধুই ভালোবাসবে,ভালোবাসবে তোমাকে
তাইতো ফিরে আসি বারবার,
তোমার জগতে,তোমার মত করে
তোমার মত হয়ে,তোমার সঙ্গে
মিশে যেতে চাই
চলতে চাই অন্তহীন পথ.
মন্তব্য (8)