জিনিয়াস ভাবনা রামবল্লভ দাস · কবিতা · 2014-07-10 · 608 ভিউ রক্তের রঙ ভীষণ সাদা ! দুধ টুকটুকে লাল দাদা , মানুষগুলো সব হাম্বা করে , গরু নাকি কথা বলে , আতা গাছে নেই আর আতা ডাকছে বসে তোতা মাছেরা সব হেঁটে চলে ছাগল ভেড়া চরছে জলে । আজব হলেও সত্যি নাকি তাই ভাবছি বসে একা । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)