বেলা পড়ে এসেছে
শেষ হয়েছে একটা উদ্ভট পাগলামির গল্প,
অর্বাচীন আমি হাটতে হাটতে বহুদুর চলে যাই,
রক্তিম সূর্য আছে দিগন্ত রেখায় মিশে
সমস্ত পশ্চিমাকাশ জুড়ে ছড়িয়ে আছে লালিমা,
আকাশে পাখিরা উড়ে যাচ্ছে গন্তব্যনীড়ে,
ফুটে আছে ঘাসফুল জোনাকির মত,
অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন চেতনার শৃঙ্খল ছিড়ে ।।
অন্তরে নিঃশব্দ কাব্যগহন আর
ব্যঞ্জনাময় আবেগের উঁকিঝুকি
তবু অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন
চেতনার শৃঙ্খল ছিড়ে...
১৩.৪.১৩
মন্তব্য (11)