বসে বসে একলা প্রহর গুনি
কি জানি, কখন শেষ হয় প্রতীক্ষার প্রহর,
সেই কবে হেঁটে গিয়েছিলাম
প্রান্তরের সীমানায়-
গা ঘেষে ডুবে গিয়েছিল সূর্য ।
বর্ণে অমিল হলেই বেদনায় কেঁপে উঠি !
ভাবি উজবুক জীবনের কথা,
সেতারের সুর মিলিয়ে
রঙ্গিন রবি আজ অস্তাচলে ।
কাটেনা অলস সময়
বিষণ্ন বিকেল ঘিরে ধরে রেখেছে আমায়
মন চায় যেতে শাহবাগ কিংবা টিএসসির মোড়ে...
২১.৪.১৩
মন্তব্য (11)