সীমানা পেরিয়ে যখন এসেছি বৈকি
তখন পৌছে যাবোই--
অস্তাগামী সূর্য আমায় থামিয়ে দিতে পারবে না,
আমি পৌঁছে যাবো দিগন্তের শেষ প্রান্তে ।।
***
অথৈ প্রবাহতো শেষ হয়ে গেল
তবু আমি কেন হইনি বিধৌত,
শুন্য উদ্যানে পড়ে আছি একলা আমি ।।
***
তবু থামবেনা আমার মানবগাড়ি
ঘুর্ণিত চাকায় প্রবাহিত হবে সময়
আমি ভেসে যাবো স্রোতে
কখনোবা আকড়ে ধরব
শক্ত কোন রজ্জু-
যা আমাকে অবকাশ দিবে
একটিবার পেছন ফিরে তাকাবার;
আলাদা করে নিজকে চিনবার ।।
***
দ্বার খোলা আছে বৈকি !
ঢুকে পড়লেই তো হয়-
তা তোমার কিসের এত ভয় ?