আস্থা হারানো পৃথিবীর মূলে
কুঠার মারি অবিরত
জোয়ার এসেছে নদে
আমি ভেসে যাবো স্রোতে ।।
চড়ুই পাখি বসে আছে বৃক্ষচুড়ায়
আমি টোকাই ঝড়ে পরা
কৃষ্ণচুড়া ফুল,
নুড়ি-কাকড় বিছানো পথে
আমি হেঁটে যাই বহুদূর ।
সন্ধ্যা লালীমা ছড়িয়ে আছে দিগন্তে
আমি অতিক্রম করব দিগন্তের সীমানা
নতুন এক সূর্যদয়ের আশায়,
যেথা থেকে ভেসে আসে
নবজীবনের সুর ।।
৩.২.১৩
মন্তব্য (8)