কবিতা লিখতে পারবো না, যদি তুমি না আসো
গান লিখতে পারবো না, যদি না হাসো।
উপন্যাস লিখতে পারবো না, হাতে হাত না রাখলে
গল্প লিখতে পারবো না, যদি তোমাকে দেখতে না পেলে।

বাউণ্ডুলি লিখতে পারবো না, তোমার কালো চুল না দেখলে
গদ্য লিখতে পারবো না, তোমার লাল লাল ঠোঁট না দেখলে।
পাণ্ড্যলিপি লিখতে পারবো না, তোমার চোখের পলক না পড়লে
কৌতুক লিখতে পারব না, যদি না ভালবাসলে।

ছড়া লিখতে পারবো না, যদি কাছে না আসলে
সংগীতের চরণ লিখতে পারবো না, একদিন কথা না বল।
ইতিহাস লিখতে পারবো না, যদি আদর না করো
তোমাকে ছাড়া কিছু করতে পারবো না আমি ।