একলা আমি অন্তর্জামি
আমার ডাক না শোনে ।
বৃদ্ধ এ হাড় শীতের প্রকোপে
কাপছে ক্ষণে ক্ষণে ।
ভিজে গেছে গাল চোখের জলে
নোনতা তাহার স্বাদ,
জীবনে আজ বাকি নেই কিছু
পড়ে আছে তাই বিষাদ ।
তিলে তিলে তাকে বড় করেছি
আগলে রেখেছি বুকে ,
আজ কি তাহার শাস্তি পাচ্ছি
মরন জ্বালায় ধুকে ?
বাছা আজ মোর ভুলে গেছে তার
গর্ভধারিনী মাকে,
মায়ের কথা তার কানে হায়
পাগল প্রলাপ লাগে ।
রেখে গেছে মোরে শুন্য ঘরে
যেথা বাগান রয়েছে ফুলের,
আদর সোহাগে লালন করে
মাশুল গুনছি ভুলের ।
একটা বিছানা ,একখানি লেপ
প্রলেপ দিয়ে গায়,
প্রতিবছর হাড় কাপানো
শীতের রাত পোহায়।
অসুখে তার ঘুমইনিকো
জেগেছিনু কত রাত,
আজ বৃদ্ধ বয়সে নিজের মাথায়
নিজেই বুলাই হাত ।
মানুষ তাকে করতে ওরে
দিয়েছিনু কত শ্রম,
আজ তারই ফল দিলো সে
এই বৃদ্ধাশ্রম ?
Comments (12)