ডায়রীর ছেড়া পাতায়- ১
মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন এক অদ্ভুৎ শূন্যতা মানুষকে চেপে ধরে। অপরূপ পৃথিবীটা তখন বিভিষিকা মনে হয়। নির্ঘুম এক জোড়া চোখ আধারের মাঝে স্বপ্ন খুজে ফেরে। কিন্তু স্বপ্নের বদলে চোখে যেন ভেসে উঠে ভয়ংকর সব ছায়া চিত্র। জোনাকি পোকাগুলোও তখন বড় স্বার্থপর হয়ে যায়। রাতগুলো আর ভোর হতে চায় না। শুধু নীরবে ঝরে পড়া অশ্রুবিন্দুগুলোর সঙ্গী হয় দীর্ঘশ্বাস!
মন্তব্য (2)