কিছু স্বপ্নের ফুল হয়তো মনের গহীনের ফুলদানিতে নীরবেই শুকিয়ে যায়। ভালোবাসর মানুষটিকে না বলা কিছু কথা হয়তো চিরদিন না বলায় থেকে যায়। ভালোবাসার মানুষটির মনের কিছু অনুভূতি হয়তো চিরোদিনই অজানা থেকে যায়। নীরব ভালোবাসাগুলো হয়তো দৃষ্টির সীমানার বাইরেই রয়ে যায়। শুধু বয়ে যায় সময়, বদলে যায় জীবন। কিন্তু ভালোবাসার অনুভূতিটা একই রকম থেকে যায়। হয়তো শুধু বদলে যায় ভালোবাসার মানুষটি। অনেক অশ্রুজল একদিন হাসির আড়ালে হারিয়ে যায়। কিন্তু স্মৃতিগুলো ঠিকই লুকিয়ে রয়ে যায় একাকীত্বের অবসরে।