মিডায়ার বিভিন্ন ক্রাইম প্রোগ্রামে একটা কথা প্রচলিত- 'মানুষ যতই আধুনিক আর ডিজিটাল হোকনা কেন মানুষের অনুভূতিগুলো কখনোই ডিজিটাল বা আধুনিক হয়না। তা সুপ্ত অবস্থায় থাকে। আর এ অনুভূতির অযাচিত নাড়াচাড়া মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে কখনো কখনো জাগিয়ে তোলে যা একটি মানুষকে নিশ্চিত অপরাধের দিকে ধাবিত করে।'
এবার আসা যাক আসল কথায়। হবিগঞ্জে যে ঘটানা ঘটছে তা নিঃসন্দেহ দুঃখজনক ও একটি ঘৃনিত কাজ। এর বিচার হওয়া উচিৎ। এখানে দুটি ছেলে মেয়েই টিনেজার। কিন্তু এ ঘটনার বাস্তব সূত্রপাত যে ভাবে হয়ছে এবং যে সমস্ত উপাদান এর পিছনে কাজ করেছে তাও যে ছিল অনাকাঙ্খিত এবং দুঃখজনক তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং স্পষ্ট হচ্ছে।
তাই বলতে চাই মেয়েদেরও সংযত হওয়া উচিৎ। এমন কাজ করা উচিৎ নয় যা একটি অপরাধ সংগঠিত করাকে প্রায় অনিবার্য করে তোলে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, পশুত্বের নগ্ন প্রকাশ সভ্য সমাজে কাম্য হতে পারে না। তাই সচেতেন হতে হবে ছেলে-মেয়ে উভয়কেই।
মন্তব্য (10)