রজনীগন্ধা তোমার প্রিয়
যেদিন থেকে জানলাম
রজনীগন্ধ্যা তোমার প্রিয়,
সেদিন থেকে রজনীগন্ধ্যা
আমারও প্রিয় হয়ে উঠল।
চারদিক যেন রজনীগন্ধ্যার
সুগন্ধে ভরপুর,
ভালোবাসা যেন বেধেছে সুর।
আশা রাখি তবে,
একদিন তুমি আমার হবে!
যখন জানলাম
গাজরা তোমার প্রিয়
ইচ্ছে হলো পৃথিবীর সব গাজরা
যেন তোমার জন্য এনে দেই!
তোমার কালো লম্বা চুলে
গাজরা বেধে দেই!
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে!
তোমাকে বলতে পারি না প্রিয় !
একটু বুঝে নিও!
তোমার কাজল মাখা চোখ দুটোকে ভালোবাসি,
আর তোমার ভুবন ভুলানো হাসি!
যদি জানতে চাও
আমার অনুভূতির ছেলেখেলা
শুরু কবে থেকে ?
"তোমার সাথে আমার যে প্রথম দেখা
সেদিন হতে।"
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে।
উৎসর্গ ; কার কি আসে যায় !
নাসিফ আমের চৌধুরী
২৫/০৬/২০২২
মন্তব্য (5)