আর কভু পাই বা না পাই,
এইটুকু প্রেম এখন দিও,
হৃদয়ের যাতনা ভুলি,
অনুভবি আপনারে স্বীয়,
এইটুকু প্রেম দিও।
আর কভু দেখি বা না দেখি,
যতক্ষণ সামনে থাক,
এতটুকু বাস ভালো,
প্রেমী তোমারে হৃদয় গহিনে,
অন্তরে অন্তর
প্রিয়।
এতটকু চাহি, অন্তত গোপনে বাস মোরে,
এতটুকু আশ, সুখে রাখি আপনারে,
অন্তরে অন্তর প্রিয়,
এতটুকু প্রেম দিও।
Comments (15)