স্বাধীণ দেশের মানুষ মোরা
নেইকো মোদের ভয়,
নেইযে কোনো বাধা সেথায়
সবাই করবে জয় ।

হানা যেদিন দিয়েছিল হায়নার দলেরা
বাধা সেদিন দিয়েছিল দেশের সেনারা
বুকের রক্ত দিয়েছে তারা
দেয়নি পিছু হাটা ।
তারা করেছে জয়, রেখেছে মান
গেয়েছে স্বাধীণ গান

স্বাধীণ দেশের যেথায় খোজো
পাবেই একটি নাম
লাল , সবুজে লেখা আছে
বাংলাদেশের নাম ।