ভরপুর নীল বিষের পাত্র
গাঢ় নীলে ডুবে কবিতার ছত্র,
কান্নারা স্পর্শ মাত্র মৃত্যু বরণ করে
বিষাদের বিশুদ্ধ পরিপূর্ণতা নীরবে ঝরে,
আর্তচিৎকার প্রতিধ্বনিত হয় পর্বতে পর্বতে
এখন ধুসর মেঘেরও ভয় আমাকে ছুঁয়ে যেতে।
সুখ থাকে স্বপ্ন কিংবা অলৌকিকে
মিছামিছি বিশ্বাস করি না তাই নিয়তিকে,
সপ্তর্ষি, নক্ষত্রে যোজিত হয় না হস্তরেখা
বিধিবদ্ধ নিয়মে যায় না জীবনছবি আকাঁ,
সুতরাং,
পাপ-পূর্ণের ভাবনাতে আর কি চিত্ত জাগে?
তাই মৃত্যুকেও ভয় হয় না, আত্মহননের আগে।
মন্তব্য (4)