নিকষ কালো ধোঁয়াশা আধাঁরী
জ্যোৎস্নাহীন নিঠুর বিভাবরী,
উত্তাল জলেশ্বর বজ্র ও বারি
ভেঙ্গে পরে বুঝি সভ্যতার তরী।
-
প্রকৃতির বিক্ষুব্ধ মূর্তি
যেন ভয় আর মৃত্যুর চুক্তি,
স্রষ্টার নিকট সৃষ্টির আর্তি
কেঁদে কয় মানবেতর পংক্তি।
-
প্রকৃতির নিয়ম হল প্রকৃতিবাদ
তাই নিয়ে মানুষের বাদানুবাদ
কাঁপে জীবনের সব স্বপ্নস্বাদ
শুনো মানুষের সকরুণ আর্তনাদ।
-
সৃষ্টির সেরা তবুও ম্রিয়মান
শঙ্কা কাতর প্রজ্বলিত ক্ষীণ প্রাণ,
কৃপা করো প্রভু, করো ত্রাণ
তুমি দয়াময় ক্ষ্মাশীল অফুরান।