বিচ্ছিন্ন অতীতের ভীড়ে
খোঁজে ফিরি তোমাকে
কুশিয়ারির তীরে,
শেষ বিকেলের আলোয়
যখন পাখী রা সব ফিরছে নীড়ে
বসন্ত রাগে সজ্জিত ধরণী
সেথায় তোমায় খুঁজে ফিরি নন্দিনী।
এলো চুল,গেরুয়া বসন
লাল টিপ কপালে,
মৃদু নূপুরনিক্বণ এখনো হৃদয় ঝড় তোলে।
জনহীন সেই খেয়াঘাট
যেথায় বসেছিলে আনমনে
নদীর নীলাভ জলে
পড়েছিল তোমার ছায়া
আমি দেখেছিলেম আড় নয়নে
সেথায় বিচরণ করি আজও সংগোপনে।
কেন এলে না তুমি আমার জীবনে?
পুণ্য রজনী শূণ্য শয্যায়
জেগে থাকি বিরহ ব্যাথায়।
ফিরে আসবেনা জানি, তবুও শুধায়,
কেন কথা রাখোনি নন্দিনী?