এক ঝরঝর শ্রাবণ প্রভাতে
পথিক হলাম পথিকবিহীন পথে
উদাস কালোমেঘের সাথে
চঞ্চল পবনের দুষ্টু ছোঁয়াতে
উদভ্রান্ত বলাকার ন্যায় পথ হারাতে।
আজ মন চায়!মন চায়!
ঘরে মন বসা হলো মোর দায়
মন বলে,হৃদয়ে কেউরে দিতে ঠাঁই
আমি তাঁরে খুঁজিয়া না পায়।
কি যাতনা, হায় মরি মরি!
ধোঁয়াশা ঝড়ে ঢাকা পথ পাহাড়ি
দু'পাশে পাইন গাছ সারিসারি
আমি সে পথে তাঁরে খুঁজি ফিরি।
আজ মন চায়! মন চায়!
তাঁর সাথে ভিজিতে শ্রাবণ ধারায়
চোখেচোখে না বলা কথা বলিতে যে চায়।
কি যাতনা হায়! তাঁরে খুঁজিয়া না পায়
বেলা বয়ে যায়,
অশ্রু মিশে নিরবে শ্রাবণ ধারায়।
Comments (12)