নীল ডায়েরী -১
জীবনে আর কি করতে পারব জানি না ।তবে সারা দেশ আর পারলে বিদেশ ঘুরে বেড়াবো ।দেশের আনাচে কানাচে রেখে আসবো আমার পদচিন্হ ।ঘুরাঘুরিটা আমার নেশা ।আমার রক্তে মেশানো ।অদেখা কে দেখার ,অজানাকে জানার এক তীব্র আখাঙ্কা আমায় সবসময় তাড়া করে বেড়ায় ।বিশেষ করে তিনটি জিনিস আমায় টানে ।যথা -পাহাড় ,জঙ্গল সমুদ্র ।প্রতিনিয়ত আমায় হাতছানি দেয় ।একদিন হয়তো ঠিক সাড়া দিব ।কিন্তু তার আগে একটা চাকরি জোটাতে হবে ।সময় আর সুযোগ তৈরি করা মাত্রই বেড়িয়ে পড়বো অজানার উদ্দেশ্যে ।আমি জানি আমার আশা মিথ্যে হবেনা ।আমি পারবো ।ঠিক পারবো ।
Comments (7)