কবিতা লিখেছি নিজের ইচ্ছামতো
ছন্দ বেঁধেছি নিজের ছন্দমতো
মানিনি কোন নিয়মনীতির বালাই
লিখেছি মনে যা আসে তাই।

নিয়ম মেনে কি কবিতা লেখা হয়?
আর যা হোক কবিতা তা নয়।
কবিতা হবে উচ্ছল প্রাণবন্ত
ছুঁয়ে যাবে তা হ্রদয়েরই প্রান্ত।

কবিতা হবে মনের বদ্ধ দরজা খুলে দেওয়া
বের হয়ে যাবে যত দু:খ যাতনা
কবিতা সেতো নয় ছন্দ মিলানো শ্রান্তি
সে-যে দু:খ ভোলানো এক বড় প্রশান্তি।