তুমি আমার,
তুমি একান্তই আমার।
তুমি আমার স্বপ্নের মতো সুন্দর
যেখানে তোমার জুড়ি কেউ নেই আর।
তুমি মায়ার হরিন
যাকে আমি রেখেছি আমার মনের গহীন।
তোমাকে আমি জয় করেছি
নিজের মনের সাথে বেঁধেছি,
সাধ্য কি আছে তোমার,
আমাকে ছেড়ে যাওয়ার?
তুমি চিরদিন বেঁচে থাকবে
আমার মনের স্বপ্ন বাসরে।