তোমার আমার সম্পর্ক কেমন, কি জানি?
আমি জানিনা আমি তোমায় ভালবাসি কিনা?
তুমি বল আমায় ভালোবাস,
(বিশ্বাস করে মরি আরকি?)
আমি বলি তোমায় ছাড়া আমি বাঁচবো না।
(কথার কথা ইমপ্রেস করার জন্য)
তুমি বল এত সহজে আমি মরব না!
খুব সহজেই আমি বলে দেই মনের যত কথা
(অবশ্যই তোমার বিষয়েই)
তুমিও বল তবে তার বিষয় তো আমি না।
মন্তব্য (3)