ভাল লাগে ফুল ফল
ভাল লাগে বীজতল
ফসলের মাঠ l
পাখিদের কলরব
ঝর্ণার জলরব
নদীর ঐ বয়ে চলা
গাঁয়ের ঐ হাট l
ভাল লাগে চাঁদ তারা
ভালবাসা মনকাড়া
সকালের রোদ l
আকাশের গর্জন
সুখ করে বর্জন
কোথা তোর বোধ ?
ভাল লাগে হাসাহাসি
সুখ দুখ কাছাকাছি
অনাথেরে দান l
ভাল লাগে দয়া মায়া
রোদে পুড়ে আবছায়া
প্রেমিকের মান অভিমান l
মন্তব্য (3)