বিজয় আসে
বিজয় হাসে
রক্ত সাগর
বন্যা বয়ে l
ঘরের ছেলে
কোথায় গেল
মায়ের শাড়ীর
আঁচল ছুঁয়ে l
লাঠি হাতে
কী যায় আসে
স্বাধীন হব
শহীদ হয়ে l
জান দেবোতো
মান দেবনা
মুক্ত স্বাধীন
বাংলা রয়ে l
লেখাটি বিজয়ের দিনে লেখা হয়েছিল প্রকাশ করা যায়নি l আজ প্রকাশ করা হল
Comments (5)