ভোট এলে চারিদিক
হাসে ফুল সুবাসে
ভোট গেলে ফুলসব
চলে যায় প্রবাসে l

মাস্তানও এইদিন
পা চাটে গরীবের
সন্ত্রাসী চাঁদাবাজ
হাত ধরে সজীবের l

চরিত্রের সুবাসে
নাক চেপে হাটে লোক
পাশ হলে তাইতো
দিয়ে যায় শুধু দুখ l

ভোটারেরা এই দিন
হয়ে দল অন্ধ
মার্কায় ভোট দেয়
দিল করে বন্ধ l

দেশপ্রেম কই যায়
কোথা তার বাড়ি ঘর ?
আমি আজ শুধু ভাল
বিরোধীরা সব পর l