চোখ দুটি খোঁজে ফিরে
মন মাঝি উড়ে চলে
রাত দিন ভেবে ভেবে
আল্লাহর প্রিয় কে ?
যাকে দেখে মন চায়
সৎ হতে দেয় সায়
বাতিলের পথ ছাড়ে
আল্লাহর প্রিয় সে l
খোঁজি তাই পাড়া গ্রামে
খোঁজি তাই সুবহ শামে
আল্লাহর প্রিয় লোক l
কাদা মাখা মন যার
ভাল হবে দিল তার
পরশে সে ভাল হবে
পাবে সেতো সব সুখ l
মন্তব্য (10)