উৎসর্গ- আমার প্রিয় কাজলা দিদি ও মিমি দিদিকে।
 -------------------------------------------
 এবার নিদারুণ শীতে
 অনেক কান্নার বরফ হয়েছে জমা।
 ক্ষুধাদ মঙ্গা দুঃখের বাতাসে
 সুখসূর্য উত্তাপ উল্লাসে-
 কিছুতেই গলছে না জমাট বেদনার কণা।
 আসছে ফাগুনে তুমি এলেই কাঁদব প্রিয়তমা।