হৃদয় জমিনে গড়েছি যাহারে
লাখো স্বপ্নের ইটে,
বুঝিনি গাথুনি এত নড়বড়ে
জোর নাই কংক্রীটে।
ভেবেছি যাহারে সাজাবো আমূল
রঙে রঙে সযতনে,
ভালবাসা দিয়া তুলিব ভরিয়া
স্বপন সম্মোহনে।
ভাবি নাই আমি ভাবি নাই কভু
মরীচিকা সে যে শুধু,
প্রখর রোদেলা উত্তাপময়
নিজন সাহারা ধূ ধূ।
করে হায় হায় কেঁদে উঠে প্রাণ
শুকায়েছে আঁখিজল,
রুদ্ধ আবেগ তোলপাড়ে বুকে
বেদনারা অবিচল।
স্বপ্ন ইমারত টুটিল নিমেষে
ধূলিতলে লুটে আশা,
হেসে কুটি কুটি হতাশারা তাই
ভ্রুকুটি হানিছে খাসা।।
মন্তব্য (11)