ভালো থাকার প্রয়োজন ছিল, কিন্তু ভালো নেই
এ সময়টা সুখে ভাসবার, দুঃখে ডোবার নয়
তবু ভাসিনা, তবু ডুবে আছি অথৈ হতাশায়
জানতে চাইছো, কেন?
প্রশ্নটা বড়ই অযাচিত, বেমানান তোমার মুখে
খোয়া যাওয়া রত্নভান্ডারের নিরর্থক প্রহরায়
কেবল ঘুমহীন থাকাই যে হলো আমার সাড়
দখিনের জানালা খুলে দিগন্ত পেরুনুু ইচ্ছা
নিছক মিথ্যে কল্পনার আতিশায্য মাত্র
এখন আছি প্রয়োজনহীন ভালো থাকায়
এখন আছি স্মৃতি-খাতার শেষ পৃষ্ঠা খোঁজায়
না-ফুরানো কিছু সময়ের ধীর কপিকলে
উঠা-নামার যান্ত্রিক বেরসিক আয়োজনে।।
মন্তব্য (15)