কথার ফাঁদে আমি বন্ধু
কথার ফাঁদে তুমি ;
কথার তরেই বন্ধুত্ব হয়
কথা -ই শত্রু ভূমি!
কথায় এমন কেমন জাদু
আজও হয়নি বুঝা ;
প্যাঁচাল কথার ভাব বুঝা
কঠিন নয়তো সোজা।
মুখের কথা মনের কথা
নয়তো মোটেও এক!
বিশ্বাসের চেয়ে অবিশ্বাস ই
গড়ে হৃদয়ে টেক।
কথায় মধু কথায় জাদু
কথায় তিক্ততা!
হাসি কান্না মনোভাবে
পরম স্বাধীনতা।
তারপরও কথার যে
হয়না কখনোই শেষ!
কথার মায়া প্রবাহিত
অসীম যে এর রেশ।
## Msb Nazneen Lucky ##
##30 December 2014##
## Jamtola Moar, Mymensingh ##
মন্তব্য (4)