স্বপ্নেরা জাল বুনে
নিঃশব্দে, কেবলি বর্ণের বুনন!
অমিয় ধারায় বহমান -
কালি ও কলমের আকর নিপুণ।
জনে জনে প্রকাশিত
কয়েকের বাণী হৃদয়ের ধ্বনি ;
শব্দের ছন্দে আবেশিত -
শুধুই সুষম আশার বাণী!
অন্যায়ের প্রতিবাদে সদা জাগরুক
ন্যায়ের তরে কুর্নিশ,
আনন্দে উচ্ছ্বাস বিরহে অভয়
ব্যথিত হৃদয়ের মালিশ।
চরণে চরণে মানুষ মানবতা
স্পন্দনে জাগে সাম্যের গান,
ছড়িয়ে দেয় বিশ্বময় তা -
যৌক্তিক সত্যই মানবীয় প্রাণ।
কবিদের বাণী কবিদের কথা
আশা লতায় জড়ানো কাব্যলতা,
সত্য প্রকাশে সদা উন্মুখ -
জয় সত্য জয় স্বাধীনতা।
জয় জয় চিরজয় কাব্যলতা!!!
Comments (20)