আজকাল আমাদের সমাজে "কিছু অর্থ " কামানোর উদ্দেশ্যে " সুন্নাতে খাৎনা " য় জমকালো অনুষ্ঠান করা হয়। যা শরীয়ত পরিপন্থী কুপ্রথা। এ ধরনের রেওয়াজের প্রচলনকে কখনোই রাসূল সা. উৎসাহিত করেন নি। আর "সুন্নাতে খাৎনা " উপলক্ষ্যে এ রকম কোনো অনুষ্ঠানের রেওয়াজের ভিত্তি না রাসূল সা. এর যুগে ছিল না সাহাবা, তাবেয়ী, বা তাবে তাবেয়ী 'র যুগে ছিল। হযরত উসমান ইবনে আস রা. কে জনৈক ব্যক্তি "সুন্নাতে খাৎনা "র অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি অস্বীকৃতি জানান। লোকেরা কারন জিজ্ঞেস করলে তিনি বলেন, "রাসূলুল্লাহ সা. এর যুগে আমরা কোনো খাৎনার অনুষ্ঠানে যেতাম না "( মুসনাদে আহমাদ )। সুতরাং, আমাদের উচিত এ ধরনের সুন্নাত পরিপন্থী অনুষ্ঠানে না যাওয়া এবং নিজেরা আয়োজন না করা। এ ধরনের অনুষ্ঠান গুলো মূলত বিজাতীয়দের অনুকরণে ওদের সাথে তাল মিলাতে আমাদের মুসলিম সমাজের একটা অংশ নিয়মিত ভাবে করে যাচ্ছে। এবং এগুলোকে তারা ধর্মীয় অনুষ্ঠান নামে সমাজে প্রচলন করছে। যা সত্যিকারার্থেই অত্যন্ত গর্হিত কাজ। রাসূল সা. এর সুন্নাত পরিপন্থী কাজ।
তাই, আসুন সত্য সম্পর্কে সচেতন হই। সত্য কে জানি এবং প্রকাশ করি। সত্য জানার কোনো শেষ নেই। অসত্য কখনোই চিরস্থায়ী হতে পারে না। সত্য দ্বারা তা প্রতিস্থাপিত ও ধ্বংস হবেই। এটাই সত্য।


আজ এই বিষয়ে লিখলাম, এই বিষয়ক একটি দাওয়াত দিয়েছে আমার বড় ভাইয়ের কোনো এক বন্ধু তার সন্তানের "সুন্নাতে খাৎনা "য়।
আশা করি কেউ কেউ উপকৃত হবেন। ভাল লাগলে মন্তব্য করুন। আর আমাকে আরোও পরিশীলিত হতে উদ্বুদ্ধ করুন।