ও প্রাণের সখি গো কোথায় ছিলে,
আগে না খুঁজে পেলাম তোমারে।

আগে যদি আসতে তুমি
আমার ঘরে গো সখি,
দিতাম কত ভালবাসা।

টাকা কড়ি নাইবা ছিল
ছিল মনে বড় আশারে।

আগে যদি পেতাম তোমায়
আপন করে গো সখি,
দিতাম ফুলের কুঁড়ি।

সুগন্ধ ছড়ানোর আগেই
তোমায় দিতাম ঝুড়ি ঝুড়িরে।

আগে না খুঁজে পেলাম তোমারে।