প্রেমের পাগল
আমি তোমার প্রেমের পাগল ভালবাস মোরে
আমার তোমায় বিনা নাই কোন্ জনা
এই জীবনের তরে।
বুকের মাঝে যেজন আছে
তোমার কাছে প্রেম যাচে
তুমি বিনে কেমনে বাঁচে?
প্রেম বিনা হৃদয় আমার খাঁচায় কেঁদে মরে।
করি ভালবাসাবাসি
এসো আরো কাছাকাছি
হৃদয় তোমার উঠবে নাচি
তোমায় ভালবাসব আমি সারাজীবন ভরে।
ভালবাসার চাকে মধু ভরা
তোমায় করবে পাগলপারা
হবে তুমি দিশে হারা
কত ভালবাসি আমি দেখনা প্রেম করে।
আমার তোমায় বিনা নাই কোন্ জনা
এই জীবনের তরে।
মন্তব্য (4)