এক বৃক্ষ কাঁচা আম
হয়তো রোদে পেকে যাবে
অনন্ত আশা নিয়ে অপেক্ষায় থাকে
শিশুদের দল।
চৌত্রের শেষের দিকে
সবুজ আমের কাচা ঘ্রাণ,
শক্ত বোটায় বাধা
আমগুলো কার্পণ্য দেখায়।
তৃষ্ণার্ত পথিকের মত
শিশুদের দল
হা..... করে তাকিয়ে থাকে
কখন আম খাবে।

আযান ধ্বনিত সকালে অথবা
একগুচ্ছ আধার কেটে
বড়দের অজানাতে
চুপি-চুপি আসে আম কুড়াতে।

অন্তিম চৌত্র বেলা অথবা
চোখ রাঙানো মাতাল বৈশাখ
কোন কিছুতেই রূখতে পারে না
শিশুদের মোহগ্রস্ত দৃষ্টি।