ক্ষুদ্রাণু-২৬ মশিউর ইসলাম (বিব্রত কবি) · কবিতা · 2023-08-09 · 485 ভিউ এই আট পায়ে দালানকোঠা চোরাবালি পথঘাট প্রেমিকার বহর পরম অযত্নে বেড়ে ওঠা নিস্তব্ধতা কালি গায়ে মেখে ঘুমন্ত শহর। লুকোচুরি চুপচাপ প্রতারণা হাঁকডাক হরহামেশা কমে গেছে আয়ু নিশ্বাস চেপে রেখে একগাল ফুলিয়ে উড়তে চাওয়া জীবন বায়ু। নিরিবিলি ৯/৮/২৩ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)