কলস ফেলে ফিরিবার নাহি জো'
ভাটা নেমে যাবে এবার হাত পা ধো'
বহিবে বাতাস কনকনে হিম শো শো'
এতকিছু হলো তুমি তবু বলে ফেললে তো!

অবাক নয়ন বসে গেছে গভীর কোঠরে
আমার ঠিকানায় আজ কোন ফুল ফোটেরে!
সুবাসিত ফোটা ফুল তুমি কই তবে ছোটরে?
কাঁচা গাড়ি হাই হিল তাই তুমি মোটরে!