আমি বড় বোকা, ফেইসবুকের পোকা।
জানি আমি নই একা, তবুও খাই ধোঁকা।
ফেইসবুকে প্রেম করি, একশ একবার কানে ধরি।
যাকে তাকে এড করি, তারই সাথে চ্যাট করি।
যখন তখন প্রেমে পড়া, বারে বারে খাই ধরা।
কেউ বোঝেনা আমাকে, ফাঁকি দেই নিজেকে,
অযথা সময় নষ্ট, জীবনটাতে কষ্ট।
জানি আমি বেকার, ভবিষ্যত অন্ধকার।
তবুও আমি ফেইসবুকের গোলাম,
ফেইসবুককে জানাই লাখো সালাম।
বিঃ দ্রঃ এইটা একটা ছড়া যেটি বর্তমান যোগের
উপর ফেইসবুকের প্রধান ভূমিকার উল্লেখ করে।