পুব রাঙিয়ে সূর্য এসে
করলো আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগলো বনে সাড়া!

মৃদু মন্দ হিম বাতাসে
আলতো কোমল পরশ,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তাদানা সরস!

সদ্য ফোটা ফুল-কলিদের
মুগ্ধ করা ঘ্রাণে,
দোলা লাগে হলদে রঙা
প্রজাপতির প্রাণে!

রেণুর খোঁজে মৌমাছিদের
এক নাগাড়ে ছোটে
রাতের শেষে চুপটি করে
আলোর বাঁধন টুটে।

রং তুলি-০৮