কাঁশফুল, ঘাসফুল
বাতাসে খায় দোল।
ছায়া দেয় আকাশের
সাদা সাদা মেঘফুল!

ছায়া দেয় বটগাছ
ছায়া দেয় ঝাঁউগাছ
মাথা তুলে দাঁড়িয়ে,
হিম বায়ু ছুটে যায়
বাঁশঝাড় মাড়িয়ে।

খোলা মাঠ খেয়া ঘাট
সবখানে রোদ্দুর,
চারদিকে খরতাপ
গরমে ভরপুর।