কলকল সুর তুলে
নদী বয়ে যায়,
একেঁ বেকেঁ সাগরের
মিশে মোহনায়!

আকাশের নীল ছাদ
পানিতে শুয়ে,
নীল মুখখানী যেন
নেয় সে ধুয়ে!

কাশবনে কাশফুল
সাদা সাদা ফোটে,
বয়ে যাওয়া বাতাসে
মৃদু দোলে উঠে!

নড়ে উঠে বাঁশঝাড়
পাতা শনশন,
অযাচিত উচ্ছ্বাসে
কাঁপে এই মন!