পাতার সবুজে শিশুর অবুঝে দিনের সুরুজে
দেখেছি তোমায়,
চন্দ্র তারাতে আঁধার হারাতে জোছনা ধারাতে
পেয়েছি তোমায়!

সকাল বেলাতে মেঘের ভেলাতে রঙের মেলাতে
দেখেছি তোমায়,
দখিনা হাওয়াতে বিকেল যাওয়াতে পাখির গাওয়াতে
পেয়েছি তোমায়।

কিশোর যৌবনে মনের মৌবনে জোরেরে পবনে
দেখেছি তোমায়,
হৃদয় মিনারে মুক্তা আকারে প্রভূ হে আমার!
রেখেছি তোমায়।

রং তুলি- ০৫