দ্বীন ভিখারি পাপী আমি
তোমার দয়া চাই,
দু'হাত তুলে করছি দোয়া
ক্ষমা যেন পাই।

সরল পথের দাওগো দিশা
নাজাত যেন পাই,
শয়তানের সব চক্রান্ত থেকে
মুক্তি আমি চাই।

পড়বো সদা কোরআন হাদিস
চলবো সঠিক পথে,
আদেশ নিষেধ মানবো তোমার
রাসূলের দেখানো মতে।

শিরক বিদআত মুক্ত থেকে
তোমার ইবাদত করবো,
ইসলামের সব হুকুম মেনে
আপন জীবন গড়বো।