পেত্রার্কীয় রীতিতে লেখা সনেট
(ছন্দ- কখ খক, ক খ খ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ)

দেড়শত বছরের নৈরাজ্যের পাট  
চুকিয়ে, চড়ে উঠলো সবুজ  তরীতে  
নতুন পাল। চার শতাব্দীর ঘড়িতে  
ঘুরে পালের ক্ষয়ে লাগে সেনের লাট ।
হঠাতে অপ্রতিরোধ্য ঝড়ের গতিতে
খলজির হ্রস্ব অশ্ব দল আসে ছুটে  
নদিয়ার দুয়ারে। বিনা বাঁধায় খুঁটে
লক্ষ্মণ নিজ ভাগ্য ধাবনের ক্ষতিতে ।

কত ভিনদেশী চাঁদ সুলতান হয়ে  
নিজ আকাশের সীমানা ছেড়ে আসলো
এই বাংলার বুকে স্বর্গের মোহনায় ।
যুগ যুগ ধরে ইতিহাস গেছে বয়ে,
সুলতানের পরে মোঘলরা হাসলো
বিজয়ের বাঁধ ভাঙ্গা কাল যমুনায়।

২৯/১০/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।