তুমিহীনা আমি আমার
অস্তিত্বকে স্বীকার করিনা ।
তুমিহীনা আমি আমার
পৃথিবীটা কেও চাইনা ।
তুমিহীনা আমি আমায়
ভাবতেও পারিনা ।
বন্ধু তুমি আমায় সুখ না হয়
এক মুঠোই দিও,
কিন্তু দুঃখগুলো দিতে
যেন কম না হয়ে যায় ।
যদি সুখ নাই দিতে চাও
তবে দুঃখই দিও
আমায় মুঠোয় মুঠোয় ।
তুমিহীনা আমি
স্বপ্ন দেখিনা,
তুমিহীনা আমি
আকাশও দেখিনা ,
তুমিহীনা আমি
আমাকেও চিনিনা ।
বন্ধু তুমি আমায়
কাছে নাইবা নিলে
কিন্তু দূরে সরে যেতে বলোনা
যদি দূরে সরেই যেতে বল
তবে কাছে আর টেনো না ।
০৯/০৪/২০০৬ইং
মিরপুর, ঢাকা
Comments (12)